লুট করতে গিয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করলো বিশ্ববিদ্যালয় ছাত্র

০২ মার্চ ২০২২, ০৮:২৭ AM
আটক আল জোবায়ের

আটক আল জোবায়ের © সংগৃহীত

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার একটি ফ্ল্যাটে টাকা লুট করতে গিয়ে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি ও বটিসহ এক যুবকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) বিকেল ৩টায় ডালপট্টি এলাকায় স্বপন দাসের মালিকানাধীন ভবনের ছয়তলা থেকে দুইজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ ডালপট্টি এলাকার বাসিন্দা শ্যামল চক্রবর্তীর স্ত্রী রুমা চক্রবর্তী (৪৬) ও তার মেয়ে ঋতু চক্রবর্তী (২২)। নিহত ঋতু সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আটক আল জোবায়ের (২৬) নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা পয়সা লুট করতে বাধা দেওয়ায় দুইজনকে কুপিয়ে ও জখম করে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে জোবায়ের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ছয়তলা ওই ভবনের একটি ফ্ল্যাট থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ভবনের মূল ফটকে তালা দেন আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা। পরে পুলিশ ভেতরে আটকা পড়া হামলাকারী যুবককে রক্তমাখা ছুরিসহ আটক করে। এ সময় বটি হাতে নিয়ে এক নারী পালাতে গেলে তাকেও আটক করে পুলিশ।

এ সময় বাসার মেঝেতে নিহত রুমা ও অন্তঃসত্ত্বা ঋতুর লাশ পড়ে ছিল। ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল আলমারির মালামাল। ওই সময় রুমার স্বামীর রাম প্রসাদ চক্রবর্তী ও তার ছেলে হৃদয় চক্রবর্তী বাড়িতে ছিলেন না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, আটক জোবায়েরের একটি ব্যাগের ভেতরে থেকে ছোট দুটি স্বর্ণের চেইন, কানের দুল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আলামত সংগ্রহ করে নিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

জোবায়েরের বাবা আলাউদ্দিন মিয়া শহরের টানবাজারের লবণের আড়তদার। তিনি বলেন, জোবায়ের ২০১৩ সালে এইচএসসি পাস করেন। এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন। তবে পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় দুটি সেমিস্টার পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। গত এক-দেড় মাস যাবৎ জোবায়ের কিছুটা উদ্ভট আচরণ করছিলেন। কিছু বললেই উত্তেজিত হয়ে যেতেন।

আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence