বান্দরবনে এক পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩১ PM
বান্দরবনে এক পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

বান্দরবনে এক পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা © সংগৃহীত

বিরোধের জেরে বান্দরবানের রুমায় এক পরিবারের ৪ জনসহ ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- আবু ম্রো পাড়ার পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৬০), তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), লেং নি ম্রো (৩২), মেওয়াই ম্রো (৩০) ও রিং রাও ম্রো (২৮)।

আরও পড়ুন: জাবিতে ৭ ছাত্র হত্যা, একটিরও বিচার হয়নি

মুরুং বাজারের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ সিকদার জানিয়েছেন, ৫ জনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে রুমা থানার পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ চলাকালে উত্তেজিত পাড়ার লোকজন ওই ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

রুমা থানা ওসি আবুল কাসেমও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতেও দেরি হয়। আমরা খবর পেয়েছি অনেক পরে। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

নারী শক্তির কমিটিতে নিজের নাম দেখে বিস্মিত, লিখিত পদত্যাগপত…
  • ১৮ এপ্রিল ২০২৬
নার্সের সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে অনশনের পর উধাও …
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যসেবায় বিএমইউ হবে এশিয়ার সেরা ইনোভেশন হাব
  • ১৮ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ হাজার ধর্মীয় ও অন্যান্য শিক্ষক নিয়োগের …
  • ১৮ এপ্রিল ২০২৬
হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাড়ে ৮টার মধ্যে প্রবেশ নিয়ে যে নির্…
  • ১৮ এপ্রিল ২০২৬