সেনাবাহিনী-বিজিবিতে চাকরির প্রলোভন দেখিয়ে ৪ কোটি টাকা আত্মসাৎ

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:১২ PM
তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব

তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব © প্রতীকী ছবি

বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এ অভিযোগে ভুয়া সেনা কর্মকর্তাসহ তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, বেকারদের টার্গেট করে সেনাবাহিনী ও বিজিবিতে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ চক্রটি এখন পর্যন্ত প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছে। ভুক্তভোগীদের এমন অভিযোগে অভিযান চালিয়ে ভুয়া সেনা কর্মকর্তাসহ তিন প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬