৩ মাসের মেয়েকে ডোবায় ফেলে হত্যা করলেন মা

২১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১২ PM
৩ মাসের মেয়েকে ডোবায় ফেলে হত্যা করলেন মা

৩ মাসের মেয়েকে ডোবায় ফেলে হত্যা করলেন মা © ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় পারিবারিক কলহের জের ধরে ৩ মাস ১০ দিন বয়সের এক কন্যাসন্তানকে হত্যা করেছেন পাষণ্ড মা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামে এ অমানবিক ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম উম্মে সাইফা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঘাতক মা ছামিয়া আক্তার বকুল (২০) কে আটক করে চান্দিনা থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। এ ব্যাপারে নিহত শিশুর পিতা মো. ওমর ফারুক চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উপজেলার বরকইট ইউনিয়নের শালচর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে ছামিয়া আক্তার বকুলের (২০) সঙ্গে একই ইউনিয়নের খৈছাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. ওমর ফারুকের বিয়ে হয়।

বিয়ের পর থেকে তাদের মধ্যে বিবাদ চলে আসছিল। তিন মাস আগে ছামিয়া আক্তার বকুল কন্যাসন্তানের মা হন। পারিবারিক কলহের কারণে কিছুদিন ধরেই তিনি সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল রবিবার পারিবারিকভাবে সালিস হয়। সালিসে সন্তানসহ ছামিয়াকে তাঁর স্বামীর বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন: শহীদ মিনারে ফুল দেওয়াকে নিয়ে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ

এতে ক্ষুব্ধ হন ছামিয়া। তিনি সিদ্ধান্ত নেন, সন্তানকে হত্যা করে এলাকা ছেড়ে চলে যাবেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে ছামিয়া তাঁর মেয়েকে শালচর এলাকায় একটি ডোবায় ফেলে দেন। স্থানীয়রা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং তাঁকে আটক করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। নিহত উম্মে সাইফার মা ছামিয়া আক্তার বকুলকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পানিতে ফেলে শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close