কুমিল্লায় ট্রাক চাপায় নিহত ৫

১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৮ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © টিডিসি ফটো

কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচংয় এলাকায় ট্রাক চাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন। আজ শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, নম্বরবিহীন একটি ট্রাক বেপরোয়া গতিতে কুমিল্লার দিকে যাওয়ার সময় পেছন থেকে চাপা দেয় সিএনজি অটোরিকশাটিকে। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক ও চার যাত্রী। সিএনজি ও ট্রাকের দু’জন গুরুতর আহত অবস্থায় ময়নামতি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। নিহতদের মরদেহ রাখা হয়েছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায়। ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

আরও পড়ুন- সড়ক দুর্ঘটনা: বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণ হলো না সানির

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম সংবাদমাধ্যমকে জানান, ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজন যাত্রী ও সিএনজির চালক নিহত হন।

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষি…
  • ০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence