কাশিমপুর কারাগারে আনা হলো ওসি প্রদীপ ও লিয়াকতকে

০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৪ PM
প্রদীপ কুমার দাশ ও  লিয়াকত আলী

প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী © টিডিসি ফটো

মেজর (অব.) সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

এর আগে ওসি প্রদীপ ও লিয়াকত কে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮:২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জুতা হাতে নেপালি শিক্ষার্থীর দিকে তেড়ে গেলেন ছাত্রলীগ নেতা

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।

হামের ‘হাই রিস্ক হটস্পট’ ৩০ উপজেলা, কাল শুরু হচ্ছে জরুরি টি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা
  • ০৪ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৪ এপ্রিল ২০২৬
ওষুধ কিনতে গিয়ে প্রেম, বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার দোকানে ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
ওষুধ কিনতে গিয়ে প্রেম, বিয়ের দাবিতে ছাত্রলীগ নেতার দোকানে ক…
  • ০৪ এপ্রিল ২০২৬
এনএসইউতে সামার ২০২৬ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ০৪ এপ্রিল ২০২৬