ময়মনসিংহে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

০৪ এপ্রিল ২০২৬, ০১:৪৭ PM
একটি শিশুকে মারধর করা হচ্ছে

একটি শিশুকে মারধর করা হচ্ছে © সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির সন্দেহে দুই শিশুকে নির্মম নির্যাতনের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে ত্রিশাল উপজেলার ধলা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই শিশু হলো আরাফাত হোসেন (৮) ও মিহাদ হোসেন (৫)। তারা স্থানীয় বাসিন্দা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের সন্তান।

অভিযোগ অনুযায়ী, মোবাইল চুরির সন্দেহে অভিযুক্তরা শিশু দুটিকে তাদের বাড়ি থেকে জোর করে ধরে এনে স্থানীয় একটি পুকুরপাড়ে পরিত্যক্ত একটি টয়লেটের পানি পান করান। সেখানে তাদের মারধর করা হয়। একপর্যায়ে শিশুদের পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। 

এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা করেছেন। পরে গাজীপুর থেকে মূল অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুমকে (২৮) শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬