স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩২ PM
গ্রেফতারকৃত ব্যক্তিরা

গ্রেফতারকৃত ব্যক্তিরা © ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে তা বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ছয়টি হার্ডডিস্ক ও পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাহাদুর মোড়লতলার তাসিকুল ইসলামের ছেলে রাজিব (২৪), একই ইউনিয়নের শ্যামপুর টিকস গ্রামের মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২), শিবপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিলন রেজা (২৪), ওমরপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রেজাউল করিম (২৬) ও শরৎনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২৫)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা ব্যবসার আড়ালে কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ করতেন। পরে এগুলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close