ট্রাক চাপায় কলেজ শিক্ষক নিহত

২৬ জানুয়ারি ২০২২, ০২:০৫ PM
 কলেজ শিক্ষক নিহত

কলেজ শিক্ষক নিহত © ফাইল ফটো

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম নামে এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গান্না-ডাকবাংলা সড়কের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় নিহত হন তিনি।

নিহত মহিদুল ইসলাম গান্না বাজারের আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রী কলেজের সমাজ কল্যাণ বিষয়ের সহাকারি অধ্যাপক এবং জালালপুর গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহ সদর উপজেলার বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইলসাম জানান, দুপুরে কলেজ থেকে বাড়ির পথে যাচ্ছিলেন শিক্ষক মহিদুল ইসলাম। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬