বিধিনিষেধে স্কুল খোলা রাখায় জরিমানা

২৪ জানুয়ারি ২০২২, ০৭:৫৬ PM
হলি চাইল্ড কিন্ডারগার্টেন

হলি চাইল্ড কিন্ডারগার্টেন © ফাইল ফটো

ফেনীর সোনাগাজীতে বিধিনিষেধে শ্রেণি কার্যক্রম পরিচালনার দায়ে একটি কিন্ডারগার্টেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ জানুয়ারি) ওলামাবাজার এলাকায় হলি চাইল্ড কিন্ডারগার্টেনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএম জহিরুল হায়াত। 

জহিরুল হায়াত জানান, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সারাদেশে বিধিনিষেধ আরোপ করে সরকার। কিন্তু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিধিনিষেধ ভঙ্গ করে খোলা রেখে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওলামাবাজার হলি চাইল্ড কিন্ডারগার্টেনে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রহিম উল্লাহ জানান, করোনা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা ব্যবস্থাকে ধংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারপরও শিক্ষার থেকে জীবনের দাম বেশি। তাই সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলা উচিত।

ভাতিজা পরিচয়ে যুবদল নেতার চাঁদা দাবি, এমপি বললেন—‘আমার কোনো…
  • ২৩ অক্টোবর ২০২৬
ইউরোপজুড়ে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থ…
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে ফের আগুন, যেভাবে উদ্ধার হলেন ৩০০ পর্যটক
  • ২৩ অক্টোবর ২০২৬
চীনের প্রেক্ষাগৃহে প্রথমবারের মতো মুক্তি পেল এআই সিনেমা, আয়…
  • ২৩ অক্টোবর ২০২৬
মুত্রথলির ক্যান্সার, সতর্ক হবেন যেসব লক্ষণ দেখলে
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনার নির্দেশে পাহাড় ভাঙতে রাজি আছি’— সাবেক প্রতিমন্ত্রীর …
  • ২৩ অক্টোবর ২০২৬