ঢাবি অধ্যাপক হত্যা: আনোয়ারুলের তিন দিনের রিমান্ড

১৫ জানুয়ারি ২০২২, ০৬:৩৫ PM
অধ্যাপক সাইদা

অধ্যাপক সাইদা © ফাইল ছবি

গাজীপুরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্‌ফারকে (৭১) হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে তাকে শনিবার সকালে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ।

আজ শনিবার (১৫ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন আদালতের বিচারক মেহেদি পাবেল আসামি নির্মাণশ্রমিক আনোয়ারুল ইসলামকে এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামি আনারুল ইসলাম (২৫) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বুজুর্গ গ্রামের আনসার আলীর ছেলে।

কাশিমপুর থানার পরিদর্শক শেখ মিজানুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদা গাফ্ফার। তিনি গাজীপুর মহানগরের পানিশাইল এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের আবাসিক এলাকায় বাড়ি নির্মাণের কাজ করছিলেন। নির্মাণকাজ দেখাশোনার জন্য আবাসন এলাকার পাশেই একটি ভবনে ভাড়া থাকতেন তিনি।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, আনারুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, টাকাপয়সার জন্যই সাইদা গাফ্ফারকে হত্যা করা হয়েছে। তাঁর কাছ থেকে ২ হাজার ৬৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে ক্লাস শুরু বুয়েটে, খোলা থাকছে হল

প্রসঙ্গত, গাজীপুরের পানিশাইল এলাকার কাশিমপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন অধ্যাপক সাইদা। গত ১১ জানুয়ারি নিখোঁজ হন তিনি। এর দুদিন পর ১৩ জানুয়ারি তার মেয়ে সাদিয়া কাশিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তদন্তে নামে পুলিশ। শুক্রবার সকালে গাইবান্ধা থেকে আনোয়ারুলকে আটক করে পুলিশ।

বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close