অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা

০৭ এপ্রিল ২০২৬, ০১:১৭ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ PM
কাভার্ড ভ্যানে এলপিজি সিলিন্ডার

কাভার্ড ভ্যানে এলপিজি সিলিন্ডার © টিডিসি ফটো

গাজীপুরের কালীগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে বিএম এনার্জি নামের একটি গ্যাস প্লান্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার ওই প্লান্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে এবং গাজীপুর আর্মি ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠানটি সরকারি পাইকারি ও খুচরা মূল্যের তোয়াক্কা না করে ডিলারদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে অনিয়মের সত্যতা মেলায় ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার দায়ে তাদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল জানান, বাজারে নৈরাজ্য ও অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করে জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬