কক্সবাজারে ধর্ষণ মামলার প্রধান আসামি আশিকুল গ্রেপ্তার

২৬ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ PM
আশিকুল ইসলাম

আশিকুল ইসলাম © ফাইল ছবি

কক্সবাজারে বেড়াতে যাওয়া এক নারীর স্বামী ও সন্তানকে জিম্মি করে ধর্ষণের ঘটনার প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন বাটালিয়ন (র‍্যাব)।

আজ রবিবার (২৬ ডিসেম্বর) রাতে র‍্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করে জানান, আশিকুলকে মাদারীপুর  থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এই নারী পর্যটককে তুলে নিয়ে যায়। ওই নারীর অভিযোগ, তাকে তুলে নেওয়া ব্যক্তিরা তার স্বামী-সন্তানকে জিম্মি করে ও তাদের হত্যার হুমকি দিয়ে তাকে ২ দফা ধর্ষণ করে।

পরে খবর পেয়ে ওই দিন গভীর রাতে জিয়া গেস্ট ইন নামের ওই আবাসিক হোটেলে অভিযান চালায় র‌্যাব। আটক করা হয় রিয়াজ উদ্দিন ছোটনকে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীর স্বামী ৪ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত পরিচয় আরও ৩ জনসহ মোট ৭ জনকে আসামি করে কক্সবাজার সদর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেন।

মামলার এজাহারভুক্ত তিন আসামি হলেন-আশিকুল ইসলাম, ইসরাফিল হুদা জয় ও মেহেদী হাসান বাবু।

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬