জরিমানা দিয়ে ছাড়া পেলেন নারীসহ আটক ছাত্রলীগ নেতা

১০ ডিসেম্বর ২০২১, ০৯:১০ PM
পাঁচলাইশ থানা

পাঁচলাইশ থানা © ফাইল ছবি

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ছাত্রলীগের নেতাসহ আটক ১০ জন জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। বৃহস্পতিবার রাতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে তাঁদের আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এ জরিমানা করেন।

জানা গেছে, আটক ওই ছাত্রলীগ নেতার নাম আবদুল আল আহাদ। তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহসভাপতি। বাকিদের মধ্যে পাঁচজন আহাদের সহযোগী ও চারজন নারী। আটককৃতরা ৩০০ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, আটক ১০ জনকে আজ বিকেলে আদালতে হাজির করা হয়। পরে ম্যাজিস্ট্রেট জুয়েল দেব প্রত্যেককে ৩০০ টাকা করে জরিমানা করেন ও অনাদায়ে দুই দিনের কারাদণ্ড দেন। অভিযুক্ত ব্যক্তিরা সবাই জরিমানা দিয়ে ছাড়া পান।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close