গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন

০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩১ PM
জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষার দাবিতে অনশনে বসেছেন মো. সাদিক মুনওয়ার মুনেম

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষার দাবিতে অনশনে বসেছেন মো. সাদিক মুনওয়ার মুনেম © টিডিসি

জুলাই বিপ্লব ও গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে আমরণ অনশনে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরন অনশনে বসেছেন তিনি। 

অনশনে বসা মো. সাদিক মুনওয়ার মুনেম বলেন, ‘আমাদের স্বপ্ন, আশা এবং সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিস্যাৎ হওয়ার পথে।’

তিনি বলেন, ‘গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার এই অপচেষ্টা আমরা মেনে নিতে পারি না। একজন বিক্ষুব্ধ নাগরিক হিসেবে জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা এবং জনগণের রায় রক্ষায় অনশনে বসেছি। ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার এ লড়াই চলবে। দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এই সংগ্রামে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিন দাবি হলো—গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে বাস্তবায়ন করতে হবে। গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে। গণভোটে উল্লিখিত বিষয়গুলোর বাইরে জুলাই সনদে উল্লিখিত অপরাপর বিষয়গুলো বাস্তবায়নের জন্য পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬