দিনাজপুরে কলেজছাত্রের রগ কাটা লাশ উদ্ধার

০১ ডিসেম্বর ২০২১, ১১:৪৩ AM
মো. সৌরভ

মো. সৌরভ © টিডিসি ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে মো. সৌরভ (২৩) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামে তার নিজ বাড়ির পাশে নলশীষা নাদীর পাড় থেকে পায়ের রগ কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশ। 

নিহত সৌরভ উপজেলার চামুন্ডাই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সে আফতাবগঞ্জ সরকারি কলেজের ছাত্র বলে জানিয়েছেন এলাকাবাসী। 

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, সৌরভ নামে এক যুবকের লাশ বাড়ির পাশে নলশীষা নদীর পাড় থেকে পায়ের রগ কাটা মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তবে এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা চলমান বলে জানান তিনি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close