মণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার ইকবালের

২২ অক্টোবর ২০২১, ১০:০২ PM
ইকবাল হোসেন

ইকবাল হোসেন © সংগৃহীত

মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ধর্মীয় অবমাননার দায়ে আটক ইকবাল হোসেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্রবার (২২ অক্টোবর) বিকালে তাকে কুমিল্লা পুলিশ লাইনসে জিজ্ঞাসাবাদ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মণ্ডপে কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও জানাননি।

৩০ বছর বয়সী ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

এর আগে, কক্সবাজারে ইকবালকে আটকের পর, শনাক্ত করতে তার মাকে ডেকে নেয় পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের কেউ বিস্তারিত বলেননি।

পড়ুন: পূজামণ্ডপে কোরআন রাখা ইকবাল আটক

নানুয়ারদীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত সেই ইকবালকে ঘটনার পর থেকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ইকবালকে কুমিল্লায় আনা হয়েছে। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সিসিটিভিতে যাকে শনাক্ত করেছিলাম, এই সেই ইকবাল।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close