কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

১৯ অক্টোবর ২০২১, ১১:১০ PM

© সংগৃহীত

নেত্রকোনা পৌর শহরে ঝুমা আক্তার নামে ‘ল’ কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৯৯৯-এ কল পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ঝুমা পৌর শহরের ছোট বাজারস্থ শহীদ মিনার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে। তার তিন মেয়ের মধ্যে ঝুমা দ্বিতীয়। নেত্রকোনা ‘ল’ কলেজের শিক্ষার্থী ঝুমা নাগড়া এলাকার মীর বাড়ির মুখশেদ আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের প্রথম স্ত্রী ও তিন কন্যা শহীদ মিনারের বাসায় থাকতেন। গত ২০২০ সনের জানুয়ারি মাসে বিয়ে হয় ঝুমার। স্বামীর অত্যাচারে মায়ের কাছেই থাকতো বেশি সময়। এরপর তার গর্ভে একটি সন্তান আসলেও তা নষ্ট হয়ে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় তার রুমের দরজা ভেতর থেকে আটকানো দেখে আশপাশের মানুষকে বললে তারা পুলিশের ৯৯৯ এ কল করেন। তখন নেত্রকোনা মডেল থানার পুলিশ এসে ঘরের দরজা খুলে লাশ উদ্ধার করে।

ঝুমার বোন রুমা অভিযোগ করেন,তার বোন জামাই বোনকে অত্যাচার করার কারণে থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল। তারপরও নানাভাবে মারধর সহ নানা অত্যাচার করতো। পেটের বাচ্চা নষ্ট করে ফেলেছে মারধর করে। যে কারণে তার বোন মারাত্মক অসুস্থ হয়ে এ কাজ করে থাকতে পারে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশটি ফ্যানের সাথে ওড়না লাগানো অবস্থায় ঝুলছিল। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close