যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

১৯ অক্টোবর ২০২১, ০৯:০১ AM
মহেশখালী থানা

মহেশখালী থানা © ফাইল ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার (১৮ অক্টোবর) রাত ১০টায় উপজেলার কালারমার ছড়া বাজারের পূর্বপাশে ফকির জুম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো: রুহুল কাদের (৩৫) ওই এলাকার মোহাম্মদ আমিনের ছেলে। রুহুল মহেশখালী উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।  

স্থানীয়রা জানান, সোমবার রাতে মহেশখালী উপজেলার কালারমার ছড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রুহুলকে সিএনজি থেকে নামিয়ে দা-কিরিচ দিয়ে প্রথমে কুপিয়ে পরে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালারমার ছড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হাই বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬