প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, মাদ্রাসাছাত্রীর আঙুল কেটে দিল বখাটে

১৩ অক্টোবর ২০২১, ০৮:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মাদ্রাসাছাত্রীর আঙুল কেটে দিয়েছে বখাটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বোন মঙ্গলবার মামলা দায়ের করেছেন। 

গত রোববার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম শামীম মৃধা (৩৫)। সে রাজপাশা গ্রামের বারেক মৃধার ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই ছাত্রী মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিলেন। ফেরার পথে  মাদ্রাসাছাত্রীকে কুপ্রস্তাব দেয় শামীম। এত রাজি না হওয়ায় বখাটে শামীম তাকে শামীম তাকে ছুরিকাঘাত করে। এতে মাদ্রাসাছাত্রীর বাম হাতের তিনটি আঙুল মারাত্মকভাবে জখম হয়।

এ প্রসঙ্গে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফারুক আলম বলেন, মাদ্রাসাছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শামীমের রিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় আরও ৫টি মামলার গ্রেফতারি পরোয়ানা আছে বলেও জানান তিনি। 

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close