প্রেমিকার টাকায় জমি কিনলেন রাবি শিক্ষার্থী, মামলা

১৩ অক্টোবর ২০২১, ০৭:১১ PM
এম ওয়াদুদ জিয়া জুয়েল রাবি থেকে ব্যবস্থাপনা বিভাগে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন

এম ওয়াদুদ জিয়া জুয়েল রাবি থেকে ব্যবস্থাপনা বিভাগে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন © সংগৃহীত

ফেইসবুকে ‘ভুয়া আইডি’ খুলে তরুণীর সাথে প্রেম করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এম ওয়াদুদ জিয়া জুয়েল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার জুয়েল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাঘাডুবি ভবানীপুর গ্রামের জাকারিয়া আনসারীর ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ব্যবস্থাপনা বিভাগে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

জুয়েল আত্মসাৎ করা সেই টাকায় নিজ এলাকায় জমি কিনেছেন এবং একটি গরুর খামার করেছেন। ভুক্তভোগী ওই তরুণী রাজশাহী নগরীর বাসিন্দা। তার পরিবারের অভিযোগের প্রেক্ষিতেই অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এসব তথ্য জানান।

আবু কালাম সিদ্দিক জানান, ২০১৯ সাল থেকে রাজশাহীর কাটাখালি এলাকার এক নারীর ফেইসবুকে সম্পৃক্ত হয়ে তিনি প্রতারণা করে আসছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই নারী ও তার পরিবারের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়। সম্প্রতি ভুক্তভোগী ওই নারী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতারক এম ওয়াদুদ জিয়ার নামে মামলা করলে ডিবি পুলিশ তাকে মোবাইল ফোন ট্র্যাক করে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, এম ওয়াদুদ জিয়ার বিভিন্ন নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোট ৯টি আইডির সন্ধান পাওয়া গেছে। প্রতারণার অর্থ দিয়ে তিনি তার গ্রামের বাড়িতে একটি গরুর খামার করেছেন।

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
close