জবি শিক্ষিকার মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে শিশু সন্তানের রিট

১২ অক্টোবর ২০২১, ০৩:১৪ PM
সাঈদা নাসরিন বাবলী

সাঈদা নাসরিন বাবলী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগের ফার্স্ট ক্লাস ফার্স্ট, রাষ্ট্রপতির স্বর্ণপদক প্রাপ্ত ছিলেন সাঈদা নাসরিন বাবলী (৩৫)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারের স্ত্রী সাঈদা নাসরিন বাবলীর (৩৫) গত ২১ জুন ডেঙ্গু জ্বরে মারা যাওয়ার ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বাবলীর মৃত্যুতে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের অবহেলাকে দায়ী করা হয়েছে। 

মঙ্গলবার (১২ অক্টোবর) সাঈদা নাসরিন বাবলীর ৫ বছর বয়সী শিশু সন্তান ইউজারসিফ মাহমুদ বর্ণভ-এ রিট দায়ের করেন।

রিটে মৃত্যুর ঘটনা তদন্ত করতে বলা হয়েছে। এছাড়া স্কয়ার হাসপাতালের কাছে ১৫ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদা নাসরিন বাবলী। তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

২০ জুন সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২১ জুন থেকে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি এক সন্তান, স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬