দুই ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

১১ অক্টোবর ২০২১, ০৫:৫২ PM

© প্রতীকি ছবি

দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে জাহিদুল ইসলাম (৩৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ। সোমবার (১১ অক্টোবর) ভোর রাতে তাকে ফতুল্লার দেওভোগ বাড়ৈভোগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম জেলার সোনারগাঁও থানার হরিহরদী গ্রামের বাসিন্দা ও দেওভোগ বাড়ৈভোগস্থ বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সুপার।

এর আগে বলাৎকারের শিকার হওয়া এক ছাত্রের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান।

মামলায় উল্লেখ করা হয়, গ্রেপ্তার জাহিদুল প্রায় সময় তার কক্ষে ডেকে হাত-পা টেপানোর কথা বলে ওই ছাত্রদের একাধিকবার বলাৎকার করেন।

এ ব্যাপারে ওসি রকিবুজ্জামান জানান, দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বলাৎকারের শিকার মাদ্রাসার ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬