স্কুল সভাপতির ঘুষিতে তিনটি দাঁত হারালেন প্রধান শিক্ষক

০৮ অক্টোবর ২০২১, ১০:২৪ PM
ভুক্তভোগী শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু

ভুক্তভোগী শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু © সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির ঘুষিতে তিনটি দাঁত হারালেন ভর তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ শুক্রবার আহত শিক্ষককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সভার নোটিশ খাতা ছিঁড়ে ফেলার জেরে  গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পণ্ডিত পুকুর বাজারে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কোষাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন লিটনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদু। ওসি আবুল কালাম আজাদ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, আহত সাজ্জাদুল ইসলাম দুদু উপজেলার ভর তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার স্ত্রী মঞ্জুয়ারা বেগম একই উপজেলার কোষাশ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ওই স্কুলে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির সভাপতি শামীম হোসেন লিটন চার শিক্ষকের নিয়োগ নিয়ে উত্তেজিত হন এবং নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন। এরপর সভা শেষ না হতেই তিনি বিদ্যালয় থেকে চলে যান।

মঞ্জুয়ারা বেগম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার স্বামী সাজ্জাদুল ইসলাম দুদু কুমিড়া পণ্ডিতপুকুর বাজারে গিয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন লিটনের কাপড়ের দোকানে যান। তিনি লিটনের কাছে স্ত্রীর প্রতিষ্ঠানের নোটিশ খাতা ছিঁড়ে ফেলার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শামীম হোসেন মুখে ঘুসি দিলে দুদুর সামনের তিনটি দাঁত ভেঙে পড়ে যায়। এতে দ্রুত তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে শামীম হোসেন লিটন বলেন, আমার প্রতিষ্ঠানের বিষয়ে হস্তক্ষেপ করায় সাজ্জাদুল ইসলাম দুদুর সঙ্গে বাগবিতণ্ডা হয়েছিল। তিনি (দুদু) উত্তেজিত অবস্থায় দ্রুত বের হওয়ার চেষ্টা করলে কলাপসিবল গেটে ধাক্কা লেগে তার দাঁত ভেঙে যায়। এখানে আমার কোনও দোষ নেই।

সাজ্জাদুলের পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close