রেলস্টেশনে স্কুলছাত্রী ধর্ষণ, ১৭ দিন পর আসামি গ্রেফতার

০৮ অক্টোবর ২০২১, ০৯:০৭ PM
অভিযুক্ত আসামি মাহমুদুল হাসান সাগরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব

অভিযুক্ত আসামি মাহমুদুল হাসান সাগরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব © টিডিসি ফটো

কিশোরগঞ্জ সদরে রেলস্টেশনের রেস্টহাউজে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি মাহমুদুল হাসান সাগরকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল গ্রামে অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান।

জেলা শহরের পূর্ব তারাপাশা এলাকার আবদুল জলিলের ছেলে সাগর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে অস্থায়ী চতুর্থ শ্রেণির কর্মচারী।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যার পর বন্ধুর জন্মদিনের কথা বলে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রীকে রেলওয়ের প্রথম শ্রেণির রেস্টহাউজে নিয়ে যায় রেলওয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী সাগর। এরপর জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়। তার চিৎকার শুনে পুলিশ ও আশপাশের লোকজন ছুটে গেলে কক্ষের জানলার গ্লাস খুলে পালিয়ে যায় সাগর।

র‌্যাব জানায়, এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ওইদিনই কিশোরগঞ্জ রেলওয়ে থানায় একটি মামলা করেন। এরপর অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে। গ্রেফতার সাগরকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence