ছাগল চুরির অভিযোগে শিক্ষার্থী নির্যাতন, ২১ জনের বিরুদ্ধে মামলা

০৩ অক্টোবর ২০২১, ০৭:২৬ AM
ইউপি সদস্য নাজমুল হোসেন

ইউপি সদস্য নাজমুল হোসেন © সংগহীত

দিনাজপুরের হিলিতে ছাগল চুরির অভিযোগে দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ২১ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার (২ অক্টোবর) এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা করেন।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাসার শামীম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে হাকিমপুর বাংলা-হিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। উপজেলার মোংলা বাজার এলাকায় রাস্তার পাশের একটি ছাগলের সঙ্গে দুষ্টুমি করে তারা। এ সময় এলাকাবাসী তাদের চোর সন্দেহে তাড়া করে। ভয়ে ওই দুই শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের আটক করে। 

পরে স্থানীয় ইউপি সদস্য নাজমুল হোসেনসহ কয়েকজন তাদের গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করতে থাকেন। নির্যাতনের সে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় ইউপি সদস্য নাজমুল হোসেন গ্রেফতার করে পুলিশ।

এসএসসি পরীক্ষার্থীরা মায়ের চিঠিও সঙ্গে নিতে পারবেন না: শিক্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে পকেট ভারী ট্রাম্পের দুই ছেলের
  • ০৪ এপ্রিল ২০২৬
কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতুন রাজকীয় পুরস…
  • ০৪ এপ্রিল ২০২৬
ছুটির দিনে নারীকে নিজ কার্যালয়ে ডেকে ধর্ষণ, প্রাণিসম্পদ কর্…
  • ০৪ এপ্রিল ২০২৬
ভারতকে হারিয়ে সন্ধ্যায় ট্রফি নিয়ে দেশে ফিরছে সাফজয়ীরা, প্রস…
  • ০৪ এপ্রিল ২০২৬
গাজীপুরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-ছেলের মৃত্…
  • ০৪ এপ্রিল ২০২৬