গাজীপুরে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-ছেলের মৃত্যু

০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ PM
ঘটনাস্থলে রেললাইনে স্থানীয় লোকজন

ঘটনাস্থলে রেললাইনে স্থানীয় লোকজন © টিডিসি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় তিন বছরের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মিতি রানী দাস (৩০) নামের এক নারী। এ হৃদয়বিদারক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াগাঁও পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিতি রানী দাস তার তিন বছরের ছেলে রুদ্র দাসকে নিয়ে দেওয়ানগঞ্জগামী একটি ট্রেনের সামনে ঝাঁপ দেন। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মিতি রানীর মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

নিহত মিতি রানী দাস শ্রীপুর উপজেলার বাউনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হরে কৃষ্ণ দাসের স্ত্রী এবং একই এলাকার বৃন্দাবন দাসের মেয়ে। তিনি ১২ বছর বয়সী প্রিয়ন্তী দাস ও নিহত রুদ্র দাসসহ দুই সন্তানের জননী ছিলেন।

স্ত্রী ও সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হরে কৃষ্ণ দাস বলেন, ‘আত্মহত্যা করার মতো কোনো ঘটনাই ঘটেনি। কেন এমন সিদ্ধান্ত নিল, বুঝতে পারছি না।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত শিশুটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬