এসএসসি পরীক্ষার্থীরা মায়ের চিঠিও সঙ্গে নিতে পারবেন না: শিক্ষামন্ত্রী 

০৪ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM
কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের বলেছেন, ‘আমরা এসএসসি পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থা করেছি। এগুলো আগে ছিলো না। এবার কোনো পরীক্ষার্থী মায়ের লেখা চিঠিও সঙ্গে নিতে পারবেন না।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকতা, সব কেন্দ্র সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি সত্যিকার অর্থে ছাত্রদের লেখাপড়া শেখান তাহলে সদকায়ে জারিয়া পাবেন। আমি বলেছিলাম, শিক্ষা মন্ত্রণালয় আমার ইবাদতখানা। এখানে আপনি ওজু ছাড়া ঢুকতে পারবেন না। শিক্ষা মন্ত্রণালয়ে থেকে অসৎ কাজ করা যায় না। এই মন্ত্রণালয়কে আমি পবিত্র করেছিলাম। সেখানে আপনারা কাজ করেছেন।’

‘২০০১ সালে নকলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল, এই কুমিল্লায়, আমরাতলী হাইস্কুলে। আবার সেই কুমিল্লায় এসেছি। শিক্ষকদের আমি সব সময় প্রটেকশন দিতাম, না দিলে তো হবে না। কোনো শিক্ষক আহত হলে তাকে ২০ হাজার টাকা সহায়তা দিতাম। তবে শিক্ষায় অনিয়ম আমি ছাড় দেয়া যাবে না। কারণ এটা শিক্ষা’, যোগ করেন তিনি।

আরও পড়ুন: এআই সম্ভাবনার সঙ্গে কর্মসংস্থান, নৈতিকতায় চ্যালেঞ্জও তৈরি করছে: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষামন্ত্রী ২০২৪ সালের আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, ‘জেনজিরা আমাদের সত্য কথা বলতে শিখিয়েছে, তাদের কমিটমেন্ট থাকতে হবে শিক্ষকদের সহায়তা করবেন।’ তিনি বলেন, ‘নকল আর অনিয়ম আমরা বন্ধ করেই ছাড়ব। আর যদি পরীক্ষার হলে না পারি, পরীক্ষার পরে ব্যবস্থা নেব।’

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এবার শুধু পাবলিক পরীক্ষা নয় চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া যাবে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9