অভিন্ন প্রশ্নপত্রে ৭ জুন ‘শুরু’ এইচএসসি পরীক্ষা, বিজ্ঞপ্তি জারি নিয়ে যা জানা যাচ্ছে

৩০ মার্চ ২০২৬, ১২:৪১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। তবে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত বোর্ড চেয়ারম্যানদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। সেজন্য পরীক্ষা শুরুর একটা তারিখ ঠিক করতে গতকাল সভা হয়েছে। সভায় প্রাথমিকভাবে ৭ জুন থেকে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও জানান, ‘গতকাল সংসদ অধিবেশন থাকায় শিক্ষামন্ত্রী সভায় ছিলেন না। তিনি অনুমোদন দিলে ৭ জুন থেকেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।’

এর আগে গত বুধবার অনুষ্ঠিত এক সভায় আসন্ন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। পরীক্ষা নিরাপত্তা নিয়ে আয়োজিত ওই সভায় বিষয়টি আলোচনায় আসে।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সভায় অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নে হবে। তবে এসএসসি পরীক্ষা ভিন্ন ভিন্ন প্রশ্নেই নেওয়া হবে।’

এরও আগে শিক্ষামন্ত্রী দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে চিন্তাভাবনা করছি।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9