স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

০২ অক্টোবর ২০২১, ১০:৫৪ AM
সাজাপ্রাপ্ত যুবক

সাজাপ্রাপ্ত যুবক © ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে মাকসুদুল আলম (২৪) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হেসেন চৌধুরী ওই আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত মাকসুদুল আলম বেগমগঞ্জের ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে।

ম্যাজিস্ট্রেট মো. কামরুল হেসেন চৌধুরী বলেন, ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওই যুবক স্থানীয় হানিফ ভুঁইয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রতিদিন উত্ত্যক্ত করতেন। অভিযোগ পেয়ে শুক্রবার তাকে হাতেনাতে আটক করা হয়। পরে দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

ট্যাগ: স্কুল
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close