সিইওসহ ধামাকা শপিংয়ের ৩ জন গ্রেফতার

২৯ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৫ PM
ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা © লোগো

ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজধানীর কারওয়ানাবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এএসপি আ ন ম ইমরান খান জানায়, প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়েরকৃত একটি মামলায় ধামাকা শপিংয়ের সিইওসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগ: ইভ্যালি
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close