সাবিনার খুনির নাম প্রকাশ

২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৪ PM
ব্রিটিশ-বাংলা‌দেশি স্কুল‌ শি‌ক্ষিকা সাবিনা ও তার খুনি

ব্রিটিশ-বাংলা‌দেশি স্কুল‌ শি‌ক্ষিকা সাবিনা ও তার খুনি © সংগৃহীত

ব্রিটিশ-বাংলা‌দেশি স্কুল‌ শি‌ক্ষিকা সাবিনা নিসার সম্ভাব্য হত্যাকারীর নাম প্রকাশ করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আলবেনিয়ান বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কচি সেলামাজ-ই সাবিনার সন্দেহভাজন খুনি।

হত্যাকাণ্ডের স্থান থেকে ৫০ মাইল দূরে ইস্টবোর্ন এলাকার একটি বাড়ি থেকে রবিবার ভোর রাতে সেলামাজকে গ্রেফতার করে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত নিসান মাইক্রো গাড়িটিও উদ্ধার করেছে গোয়েন্দারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, কচি সেলামাজ পিজা হাটের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। সেলামাজের বিরুদ্ধে সাবিনা হত্যার অভিযোগ গঠন করে চার্জ শিট দিয়েছে তদন্তকারী কর্মকর্তা। মঙ্গলবার অভিযুক্ত হত্যাকারীকে উইলজডোন মেজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হবে।

গত  ১৮ সেপ্টেম্বর বিকালে সাউথ ইস্ট লণ্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায়। তিনি লুইশাম রাশিগ্রীন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। তার গ্রা‌মের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামে।

তেল রপ্তানি স্থগিত করল চীন : ব্লুমবার্গ
  • ০৫ মার্চ ২০২৬
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন শিক্ষ…
  • ০৫ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ
  • ০৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে নিজেদের জড়ানোর খবর নাকচ করে দিলেন কুর্দিস্তান অ…
  • ০৫ মার্চ ২০২৬
বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি
  • ০৫ মার্চ ২০২৬
৩ মাসের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ করার পরিকল্পনা
  • ০৫ মার্চ ২০২৬