বাইক পোড়ানো ব্যক্তিকে মোটরসাইকেল উপহার দিতে চান আনসারুল হক

২৭ সেপ্টেম্বর ২০২১, ০৯:০১ PM
সোমবার ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পেজে পোস্ট দিয়ে এমনটি জানান আনসারুল হক

সোমবার ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পেজে পোস্ট দিয়ে এমনটি জানান আনসারুল হক

পুলিশের সঙ্গে রাগ করে নিজের বাইক পোড়ানো ব্যক্তিকে মোটরসাইকেল উপহার দিতে চান ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের প্রতিষ্ঠাতা এবং শিক্ষক মো: আনসারুল হক। সোমবার ম্যাজিক ইংলিশ লার্নিং স্কুলের পেজে পোস্ট দিয়ে এমনটি জানান তিনি।

তিনি বলেন, ‘এক ভাই মামলা সংক্রান্ত ব্যাপারে ক্ষোভে তার একমাত্র আয়ের উৎস পাঠাও মোটরবাইকটি আগুনে পুড়িয়ে ফেলেছেন যা আদৌ ঠিক হয়নি। হয়তো রাগ কমে যাওয়ার পর এখন খুবই অনুশোচনা হচ্ছে। যাই হোক, আমার এই বাইকটি তাকে আপাতত গিফট করে দিতে চাচ্ছি। এমনও হতে পারে, এ পাঠাও চালিত মোটর বাইক থেকে যা আয় হত, তা দিয়েই সংসারের খরচ চলত। আইনি প্রক্রিয়ার বিষয়ে যাচ্ছি না, বিষয়টা আপাতত মানবিক বিষয় হিসেবে ধরে নিন।’

আনসারুল হক আরও বলেন, ‘আইন সবার জন্য সমান’ এই শ্লোগান শুধু বাক্য আর কথাই সীমাবদ্ধ না থাকুক, বাস্তবে যেন প্রমাণ হয় এই প্রত্যাশা সবার।’

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি 
  • ১১ এপ্রিল ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদ…
  • ১১ এপ্রিল ২০২৬
হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ২৭ শিশু ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষায় লোডশেডিং রোধে বিদ্যুৎ বিভাগকে বিশেষ চিঠি দে…
  • ১১ এপ্রিল ২০২৬
সরকার ও ঢাবির কাছে ৪ দাবি ইন্টার্ন চিকিৎসকদের, ৪৮ ঘণ্টার আল…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসির সন্তানকে পড়তে হবে নিজ জেলার স্কুলে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
close