নিজের গানের সুরক্ষায় আদালতে রকস্টার জেমস

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৩ PM
আদালতে জেমস

আদালতে জেমস © ছবি : সংগৃহীত

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে নিজের গান সুরক্ষার জন্য মামলা দায়ের করতে ঢাকার নিম্ন আদালতে গেছেন দেশের শীর্ষ সংগীত তারকা জেমস।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের আইনজীবী তাপস কুমার এই মামলার আবেদন করেন। রোববার বেলা ২টা নাগাদ আদালত থেকে বেরিয়ে নিজ বাসায় ফেরেন জেমস। এসময় জেমস নিজেও সরাসরি উপস্থিত ছিলেন। এরপর আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের আইনজীবী তাপস কুমার।

অন্যদিকে আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন জেমস। কিন্তু আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে গুলশান থানায় গিয়ে মামলাটি করার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও আদালত বলেছেন, থানায় যদি মামলাটি না নেয় তাহলে আবার আদালতে এসে মামলাটি আবেদন করার জন্য।’

আদালত প্রাঙ্গণে জেমসতবে এই বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। তার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘আমরা আদালতে গিয়েছি একটি কপিরাইট ইস্যু নিয়ে। আইনি আলাপ করেছি আইনজীবীদের সঙ্গে। কিছু দিকনির্দেশনা পেয়েছি। সে হিসেবে সামনের পরিকল্পনা করছি।’

জানা গেছে, জেমসের অসংখ্য গান এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বিনা অনুমতিতে বাণিজ্যিক ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সুরাহা না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

ট্যাগ: আদালত
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬