অতিরিক্ত মদপানে ২ ছাত্রলীগ নেতার মৃত্যু, আরেকজন হাসপাতালে

১৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১৮ PM
রাফসানুল হক ও সাইমুন প্রিয়াম

রাফসানুল হক ও সাইমুন প্রিয়াম © সংগহীত

কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর একটি আবাসিক হোটেলে ‘অতিরিক্ত মদপানে’ সাইমুন প্রিয়াম (২৫) নামের আরও এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টম্বর) রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ নামের একটি হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু ওঠেন। হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা সবাই অতিরিক্ত মদপান করেন।

এতে তিনজন অসুস্থ হয়ে পড়লে গতকাল শুক্রবার কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাফসানুল হকের মৃত্যু হয়। অপর দুই বন্ধু রায়হান ও সাইমুন প্রিয়ামের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার প্রিয়ামের মৃত্যু ঘটে।

পড়ুন: অতিরিক্ত মদপানে ছাত্রলীগের এক নেতার মৃত্যু

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু ওঠেন।

তিনি বলেন, তারা সবাই অতিরিক্ত মদ পান করেন। এতে তিনজন শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য দুজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে প্রিয়ামের মৃত্যু হয়েছে বলে শুনতে পেয়ে খবর নেওয়ার চেষ্টা করছি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬