টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩২ AM
নিখোঁজ ছাত্র উদ্ধারের চেষ্টা

নিখোঁজ ছাত্র উদ্ধারের চেষ্টা © ছবি : সংগৃহীত

টিকটক ভিডিও তৈরীর নেশায় মৃত্যু হলো আরেক স্কুলছাত্রের। টিকটক ভিডিও বানাতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে উৎসবের (১৭) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নদী থেকে উৎসবের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মৃত উৎসব গাংনী উপজেলার ফজলুল হকের ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। ঘটনা সময় তার সঙ্গে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহানকে (১৬) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাজাহান আলী জানান, প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হওয়ায় খুলনা থেকে ডুবুরি চাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিখোঁজের মরদেহ উদ্ধার করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী থেকে উৎসব ও বোরহান নামে দুই কিশোর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে টিকটক ভিডিও বানাতে যায়। প্রবল স্রোতের সঙ্গে টিকটক ভিডিও বানাতে সেলফি তোলার সময় উৎসব পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় স্রোতের টানে নিখোঁজ হয় উৎসব। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনা ডুবুরি দলকে খরব দেয়। খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দলের একটি টিম উদ্ধার কাজ শুরু করেন। ঘণ্টাব্যাপী চেষ্টার পর উৎসবের মরদেহ উদ্ধার করা হয়।

 

ট্যাগ: টিকটক
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence