অতিরিক্ত মদপানে ছাত্রলীগ নেতার মৃত্যু

১৭ সেপ্টেম্বর ২০২১, ১১:১১ PM
রাফসানুল হক

রাফসানুল হক © সংগৃহীত

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে রাফসানুল হক (২৭) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) কলাতলী বীচ পয়েন্টের একটি হোটেল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাফসানুল হক।

রাফসানুল হক দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়ি চটগ্রামের কোতোয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডে। তিনি কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি অতিরিক্ত পরিমাণে মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসানুল। এরপরও ময়নাতদন্তের পর বাকিটা জানা যাবে।

তিনি বলেন, রাফসানুল তার আরেক বন্ধুকে নিয়ে কক্সবাজারের একটি হোটেলে উঠেন ১৫ সেপ্টেম্বর রাতে। ১৬ সেপ্টেম্বর রাত ৯টার পর তাদের অতিরিক্ত বুকের ব্যথা ও বমি হয়। ওই সময় লেবুর রস ও তেঁতুল খেলে কিছুটা স্বস্তি অনুভব করেন তারা। এরপর ঘুমিয়ে পড়েন।

পুলিশ সুপার মহিউদ্দিন বলেন, শুক্রবার ভোরে আবারও বুকে ব্যথা বেশি অনুভব করলে তাদের দুইজনকে কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পাঠিয়ে দেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় রাফসানুল হকের।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬