অভিমানে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০ AM
কক্সবাজারে কুতুবদিয়ায় এ ঘটনা ঘটে

কক্সবাজারে কুতুবদিয়ায় এ ঘটনা ঘটে © প্রতীকী ছবি

কক্সবাজারে কুতুবদিয়ায় এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বড়ঘোপ মাতবর পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দেয় মিরাজু (১৬) নামের ওই স্কুলছাত্রী। বেলা ১২টায় ওই স্কুলছাত্রীকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত স্কুলছাত্রী বড়ঘোপ মাতবর পাড়ার মো. আজাদের মেয়ে। সে মাস্টার তালেব উল্লাহ স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী।

ছাত্রীর মা জানান, তাঁর সঙ্গে কোনো ঝগড়া হয়নি। তাকে ভাত রান্না করতে বলায়, রাগ করে কাউকে কিছু না বলে বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার বলেন, তিনি হাসপাতালে মরদেহ দেখে এসেছেন। বিস্তারিত জানার জন্য অফিসার তদন্ত করছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬