৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২ AM
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে © সংগৃহীত

আট বছরের শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে নূরুল ইসলাম (৬০) নামে এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামে এ ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ পূর্বে ওই গ্রামের মৃত সহা মিয়ার পুত্র শিক্ষক নূরুল ইসলাম আট বছরের শিশুকে আমড়া খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে যৌনচারিতা করে। শিশুটির বাবা একজন রিকশাচালক। বর্তমানে শিশুটি নিয়মিত খাওয়া-দাওয়া ও হাঁটা-চলা করতে পারছে না।

শিশু নিজেই প্রতিবেশী এক শিশুকে বলার সময় তার বড় ভাই শুনে তার মাকে বিষয়টি জানায়। এতে শিশুটির মা শিক্ষকের স্ত্রীকে ঘটনাটি জানালে উল্টো গালিগালাজ করে তাড়িয়ে দেয়। গত রোববার শিশুটির বাবা বাড়িতে আসলে তার মা বিষয়টি খুলে বলে। এমনকি তারা উক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে অবগত করলেও তারা বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু শিক্ষকের পরিবার-পরিজন শিশুটির বাবাকে প্রথমে ৩ হাজার পরে ৫ হাজার টাকা নিয়ে চুপ থাকতে বলে।

এদিকে সোমবার শিশুটির বাবাকে শিশুটিকে চিকিৎসার জন্য নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিস্তারিত জেনে কর্তব্যরত চিকিৎসক নান্দাইল থানায় অবহিত করেন। সোমবার রাতে থানায় জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসার জন্য শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি ওবায়দুর রহমান জানান, ভিকটিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযানে পুলিশ মাঠে রয়েছে।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬