একসঙ্গে মা-ছেলের আত্মহত্যা

০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১৫ PM
নওগাঁর মহাদেবপুরে মা ও ছেলে আত্মহত্যা করে

নওগাঁর মহাদেবপুরে মা ও ছেলে আত্মহত্যা করে © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে পারিবারিক কলোহের জের ধরে কীটনাশক পানে মা ও ছেলে একসাথে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, মহাদেবপুর উপজেলার বীরেন মণ্ডলের স্ত্রী শেফালী রানী মণ্ডল ও ছেলে সুজন কুমার মণ্ডল।

পুলিশ জানায়, পারিবারিক কলোহের জের ধরে দুপুর ১২টার দিকে উপজেলা সদরের কলাবাগান এলাকার বাসিন্দা ব্যবসায়ী শ্রী বীরেন্দ্রনাথ মণ্ডল বিরেনের স্ত্রী শেফালী রানী মণ্ডল (৫০) ও তার ছেলে সুজন কুমার মণ্ডল (২৪) তাদের নিজ বাড়িতে কীটনাশক বড়ি সেবন করে অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে পর্যায়ক্রমে মা ও ছেলে মারা যান।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মণ্ডল পরকীয়া প্রেমে জড়িত। এ নিয়ে তাকে এর আগে মোটা অংকের জরিমানাও গুণতে হয়েছে। তারপরও তিনি এ থেকে মুক্ত হতে পারেননি। তার পরকীয়ার জেরেই স্ত্রী-ছেলে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬