কলেজের টয়লেট থেকে নবজাতক উদ্ধার; মা পলাতক

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৪ PM
উদ্ধার হওয়া নবজাতক

উদ্ধার হওয়া নবজাতক © সংগৃহীত

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে। ঘটনার পর থেকে নবজাতকের মা পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কেন্দ্রের পরিচালক নাজমুল আহসান জানান, কলেজের টয়লেটে নবজাতকের কান্না শুনে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোনো অভিভাবক চাইলে শিশুটিকে দত্তক নিতে পারবে।

সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬