লক্ষ্মীপুরে গলাটিপে শিশু হত্যা; আটক ২

০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রায়পুরের বামনী ইউনিউনে প্রতিবেশী কর্তৃক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রায়পুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে প্রতিবেশী এমরান-রুমার ঘরে তল্লাশি করলে পপিকে টেবিলের নিচে মৃত অব্যস্থায় পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, মৃত শিশু পপি(৮) নেফাল সাহা বাড়ীর নির্মল সাহার মেয়ে। পার্শ্ববর্তী কাসেম হাওলাদারের বাড়িতে বাসা ভাড়া করে থাকতো এমরান-রুমা দম্পত্তি। প্রতিবেশী হিসেবে তাদের ঘরে যাতায়াত ছিলো পপির। সাগরদী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী পপিকে বৃহস্পতিবার সকাল থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে সন্দেহ হলে প্রতিবেশী এমরান-রুমার ঘরে তল্লাশি করলে পপিকে টেবিলের নিচে মৃত অব্যস্থায় পাওয়া যায়।

ধারণা করা হয়, কানের দুলের লোভেই পপিকে হত্যা করা হয়; কিন্তু ঘাতকরা লাশ লুকানোর সময় পায়নি ।

এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘটনাটি সত্য। আমরা দু’জনকে গ্রেফতার করেছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানতে পারবেন।’

ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিজয়ের দাবি, আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র ‘শর্ত মেনেছে’…
  • ০৮ এপ্রিল ২০২৬
close