অধ্যক্ষকে গুলি করে মেরে ফেলার হুমকি ছাত্রলীগ নেতার

২৬ আগস্ট ২০২১, ০৪:৫২ PM
 দ্বীন ইসলাম

 দ্বীন ইসলাম © ফাইল ফটো

নারায়নগঞ্জে একটি কলেজের অধ্যক্ষকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী কলেজ অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ওই কলেজ অধ্যক্ষের নাম মোসাদ্দেক হোসেন। তিনি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ। আর অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম দ্বীন ইসলাম। তিনি মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক।

জিডি সূত্রে জানা গেছে, ওই কলেজের দ্বাদশ শ্রেণির তানভীন নামে এক শিক্ষার্থী অনলাইন ক্লাস করেনি। এছাড়া কোনো অ্যাসাইনমেন্টও জমা দেননি। তার বাবা তাজুল ইসলামের অঙ্গীরকারনামার পর তাকে এইচএসসির ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। তবে এরপরও ওই শিক্ষার্থী ক্লাস না করে ইউটিউব দেখে অ্যাসাইনমেন্ট কপি করে জমা দেয়। এজন্য তানভীনকে এইচএসসির ফরম পূরণের সুযোগ দেয়া হবে না বলে জানানো হয়।

সূত্র আরও জানায়, তানভীনের বাবা তাজুল ইসলামকে বিষয়টি জানানোর কিছুক্ষণ পর ছাত্রলীগ নেতা দ্বীন ইসলাম ওই অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এ সময় অধ্যক্ষকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন দ্বীন ইসলাম। তিনি বলেন, তানভীনের বাবা শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেন। রাতে তিনি এলাকায় ফিরবেন। সেজন্য আপাতত বিষয়টি আমাকে দেখার জন্য বললে আমি কলেজে যাই। সেখানে অধ্যক্ষ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এছাড়া অন্য শিক্ষকদের সঙ্গে মিলে আমাকে আটকে মারধরের চেষ্টা করেন। আমি কোনো মতে শেখান থেকে বের হয়ে আসি।

সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬