চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ কর্মী গ্রেফতার © সংগৃহীত
চুরি করা মোটরসাইকেলসহ আহমদ সায়েল নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মৌলভীবাজারের জুড়ী উপজেলা থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সায়েল উপজেলার ভোগতেরা এলাকার আব্দুল লতিফের ছেলে। সে জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের ছোট ভাই। সায়েল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী বলেও জানিয়েছে স্থানীয় ছাত্রলীগের এক নেতা।
ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে জানা যায়, ভোগতেরা এলাকার আহমদ সায়েল চোরাই মোটরসাইকেল বিক্রয়ের জন্য মানিকসিংহ বাজারে আসছে। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিংয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছে মৌলভীবাজার জেলার ডিবি পুলিশ।