স্কুলের শহীদ মিনারে জাতীয় সংগীত অবমাননা করে টিকটক, ৫ যুবক আটক

২৪ আগস্ট ২০২১, ০৫:০৪ PM

© সংগৃহীত

জাতীয় সংগীতের ‘অবমাননার’ অভিযোগে পাঁচ তরুণকে আটক করেছে পুলিশ। তারা জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করে টিকটিক ভিডিওচিত্র ধারণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শর্ট-ভিডিও শেয়ারিং পোর্টাল টিকটকের মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বগুড়া জেলার কোনও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীতকে বিকৃত ও ব্যঙ্গ করে একটি ভিডিও পরিবেশন করছে। সেই ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের দৃষ্টিতে আসে।

পরে ভিডিওটি বগুড়া জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সে‌লিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য নির্দেশনা দেয় মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং। 

নির্দেশনা পেয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা এসআই জা‌কির আল আহসানের নেতৃ‌ত্বে পু‌লি‌শের এক‌টি টিমকে এ দায়িত্ব দেন। পরে তারা সংশ্লিষ্টদের শনাক্ত করে ২৪ আগস্ট রা‌তভর অভিযান চা‌লি‌য়ে জেলার বিভিন্ন স্থান থেকে ওই পাঁচজনকে আটক করেন।

আটককৃতরা হলেন, মো. মিশকাত হোসেন, মো. নূর-ই-ইসলাম আলিফ, মে‌হেদী হাসান অন্তর, আলিফ আহ‌মেদ সুজন, মো. আরিফ আলী। আটককৃত‌দের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, জাতীয় সংগীত, জাতীয় পতাকা এবং জাতীয় প্রতীক সমূহের বিরু‌দ্ধে প্রচারণা ও প্রপাগান্ডা এবং এসবের প্রতি কোনও অসম্মান ও অশ্রদ্ধা সংক্রান্তে আইনি ব্যবস্থা নিতে ‘দি বাংলাদেশ ন্যাশনাল এনথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার, ১৯৭২’ রয়েছে। এছাড়া, কোনও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ সংক্রান্তে ডিজিটাল নিরাপত্তা আইনে সুষ্পষ্ট বিধান রয়েছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence