রাতে সাজগোজ করে ঘুমাতে যাওয়া কলেজছাত্রীর ভোরে আত্মহত্যা

১৮ আগস্ট ২০২১, ১২:১৯ PM
কলেজছাত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীর আত্মহত্যা © প্রতীকি ছবি

ট্রাক চালক শ্রীরাম দাশের মেয়ে কলেজছাত্রী সঙ্গীতা (১৮)। পতেঙ্গা সিটি করপোরেশন বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সে। রাতে ইউটিউব দেখে সাজগোজ তারপর খাবার শেষ করে নিজ ঘরে চলে যায় সে। কিন্তু ভোরে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা জেলেপাড়ায় নিজ বাড়িতে সঙ্গীতা আত্মহত্যা করে। মঙ্গলবার (১৭ আগস্ট) এ ঘটনা ঘটে। 

সঙ্গীতার বাবা শ্রীরাম দাশ বলেন, ‘আমি ট্রাকের ড্রাইভার। গাড়ি নিয়ে ঢাকা গিয়েছিলাম। বাড়িতে ছিল সঙ্গীতা, ওর ছোট দুই ভাই ও ওর মা। আমার মেয়ে কেন এ রকম করল আমরা কেউ জানি না।’

তিনি বলেন, ‘২ ছেলে ১ মেয়ের মধ্যে সঙ্গীতা দাশই সবার বড়। এক মেয়ে হওয়াতে আদর আহল্লাদের কমতি ছিল না। পড়ালেখার জন্য মোবাইল চেয়েছিল। সেটিও কিনে দিয়েছিলাম। গতকাল সারাদিন বাসায় সবার সাথে কথা বলেছে। রাতে ভাত খেয়ে ইউটিউব দেখে সাজগোছ করেছে। রাতে সবার সাথে কথা বলে ঘুমাতে গেলো। ভোরে উঠে সবাই দেখে আমার মেয়েটা রশিতে ঝুলছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘বিকেল ৩টার দিকে পতেঙ্গা থানার সঙ্গীতাকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অনেক আগেই সঙ্গীতা দাশের মৃত্যু হয়েছে।

স্বজনরা জানিয়েছে, মঙ্গলবার ভোরে পতেঙ্গায় নিজ বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে সঙ্গীতা। ’

ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬