স্কুলছাত্রী অপহরণ মামলায় ছেলেসহ আ. লীগ নেতা গ্রেপ্তার

১৫ আগস্ট ২০২১, ০৭:৩৬ PM
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার ছেলে

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও তার ছেলে © সংগৃহিত

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সানজিদা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রী অপহরণ মামলায় সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন তালুকদার ও তার ছেলে আকাশ তালুকদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রাম থেকে গ্রেফতারের পর তাদেরকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, অপহৃত সানজিদার স্কুলে ও প্রাইভেটে যাতায়াতের পথে বড় হামকুড়িয়া গ্রামের আজিত তালুকদারের ছেলে সাগর তালুকদার প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনাটি তার পরিবারকে জানিয়েও কোন প্রতিকার হয়নি। গত ২৯ জুলাই সকাল ১১টার দিকে সানজিদা খাতুন স্কুলে কাগজপত্র জমা দিয়ে বাড়ি ফিরছিলেন। বিলধলি কামারপাড়া মোড়ে পৌছলে সাগর তালুকদার ও তার সহযোগিরা সানজিদার মুখ চেপে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে ৩০ জুলাই সাগর তালুকদারের বাড়ি থেকে সানজিদাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়। শনিবার বিকেলে ওই মামলার দুই আসামি জামাল তালুকদার ও তার ছেলে আকাশ তালুকদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১২ সদস্যরা।

সিরাজগঞ্জ সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলিম হুসাইন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একটি অপহরণ মামলায় জামাল তালুকদার ও তার ছেলে আকাশকে গ্রেফতার করে র‌্যাব-১২। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence