লাইকিতে প্রেম, বিয়ের ১ বছর পর আত্মহত্যা যুবকের

১৪ আগস্ট ২০২১, ১০:৪৮ AM

© প্রতীকী ছবি

রাজধানীর ডেমরা থানার শারুলিয়া এলাকায় স্ত্রীর সাথে ঝগড়া করে সিয়াম (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) দিবাগত রাত দেড়টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী হীরা মনি বলেন, আমি বিয়ের আগে লাইকি ভিডিও করতাম। সেখান থেকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে আমরা বিয়ে করি। আমাদের বিয়ে হয়েছে এক বছর। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আমার ঝগড়া হতো।

“শুক্রবার রাতে খাবার খাওয়ার পর সে আমাকে ঘর থেকে বাইরে যেতে বলে। আমি বের হলে সে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে দরজা না খোলায় আমি জানালা দিয়ে দেখি রুমের লোহার অ্যাঙ্গেলের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলছে।”

তিনি আরও বলেন, আমরা বর্তমানে ডেমরার শারুলিয়া এলাকায় ভাড়া থাকি। আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়। আমার শ্বশুরের নাম মো. আবুল কালাম।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডেমরা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬