এসপির বিরুদ্ধে নারী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলা

১৩ আগস্ট ২০২১, ১১:৪৯ PM
এসপির বিরুদ্ধে নারী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলা

এসপির বিরুদ্ধে নারী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলা © প্রতীকী ছবি

বাগেরহাট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে এক নারী পুলিশ কর্মকর্তা ধর্ষণের মামলা করেছেন। আদালতের নির্দেশনায় মামলা গ্রহণ করেছে রাজধানীর উত্তরা পূর্ব মডেল থানা।

মামলা গ্রহণের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব মডেল থানার পরিদর্শক আলমগীর গাজী।

এর আগে গতকাল বৃহস্পতিবার মামলা গ্রহণের নির্দেশ দেন ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন্নাহার।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা গণমাধ্যমকে জানান, বাগেরহাটে কর্মরত এসপি মোক্তারের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক পদমর্যাদার এক নারী কর্মকর্তা ধর্ষণের মামলা নেওয়ার আবেদন করেন। আদালত তথ্য-উপাত্ত দেখে উত্তরা পূর্ব মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা গ্রহণের নির্দেশ দেন।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬