বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

১৩ আগস্ট ২০২১, ১১:০৮ PM
নিহত হারুন মোল্লা

নিহত হারুন মোল্লা © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলায় এক বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।  ওই বিএনপি নেতাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজাও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে সদর উপজেলার অন্ডারচর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতার নাম মো. হারুন মোল্লা। তিনি অন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার ভাতিজার নাম রমিজ (৩২)। রমিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হারুন তার বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। এসময় আগে থেকেই ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার দিকে গুলি করে। এ সময় হারুন লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে চলে যায়। পরে  তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সুধারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬